প্রকাশিত: Wed, Mar 20, 2024 8:48 PM
আপডেট: Fri, Mar 13, 2026 5:06 AM

[১]জিম্মি জাহাজ এমভি আব্দুল্লাহ’র মালিকের সঙ্গে যোগাযোগ করেছে দলদস্যুরা

শহিদুল ইসলাম, এম আর আমিন: [২] তৃতীয়পক্ষের মাধ্যমে জলদস্যুদের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে । তবে মুক্তিপণ কিংবা অন্য কোনো বিষয়ে আলাপ হয়নি বলে জানিয়েছেন, জাহাজ মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের ?মুখপাত্র মিজানুল ইসলাম। 

[৩] তিনি জানান, ২৩ নাবিককে জিম্মি করে রাখার নয়দিনের মাথায় বুধবার জলদস্যুদের সঙ্গে যোগাযোগ হয়েছে  তৃতীয়পক্ষের মাধ্যমে জলদস্যুদের সঙ্গে যোগাযোগ হলেও এখনও মুক্তিপণের বিষয়ে কোনো আলোচনা হয়নি।

[৪] তিনি জানান, বুধবার বেলা ১২ টার দিকে জলদস্যুদের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে। জাস্ট প্রাথমিক আলাপ হয়েছে। মুক্তিপণ কিংবা অন্য কোনো বিষয়ে এখনও বলার মতো কোনো আলাপ হয়নি। যেহেতু, বিষয়টি খুবই স্পর্শকাতর, এ মুহুর্তে আর কোনো তথ্য দেওয়া সম্ভব নয়।  গোপনীয়তার শর্তে তৃতীয় পক্ষের নাম উল্লেখ করেননি তিনি।

[৫] গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুরা এমভি আবদুল্লাহ’ নামে জাহাজটিকে ২৩ নাবিকসহ দখলে নেয়। জাহাজটি আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাচ্ছিল। জাহাজটি চট্টগ্রামের কবির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস (কেএসআরএম) গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মালিকানাধীন। সম্পাদনা: ইকবাল খান